1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

নারী চোর চক্রের ৭ সদস্য আটক, ১৪ বস্তা মালামাল উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা নারী চোর চক্রের ছয় সদস্যসহ সাতজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪ বস্তা চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- জেলা শহর মাইজদীর নতুন বাসস্ট্যান্ড এলাকার জুলেখা আক্তার (৩৮), জেসমিন আক্তার (৩৮), লক্ষ্মী নারায়ণপুর এলাকার সেলিনা আক্তার (২৭), রোকসানা আক্তার (২৫), কাদির হানিফ ইউনিয়নের সফিপুর গ্রামের রোজিনা আক্তার (৩০), মনোয়ারা বেগম তানিয়া (৩৫) ও মাইজদী নতুন বাসস্ট্যান্ড এলাকার জহির আহম্মেদ (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক সাঈদ মিয়ার নেতৃত্বে গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। রাত ১২টার দিকে প্রথমে নতুন বাসস্ট্যান্ড এলাকার জুলেখার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে একই এলাকা থেকে জেসমিন ও তার স্বামী সিএনজিচালক জহির, লক্ষ্মী নারায়ণপুর থেকে সেলিনা, রোকসানা ও সফিপুর থেকে রোজিনা এবং তানিয়াকে আটক করা হয়।

পরে ভোরের দিকে সোনাপুর এলাকায় চোর চক্রের দুই সদস্য আজমীরি ও শান্তার বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও তাদের বাড়িসহ আটকদের বাড়ি থেকে মোট ১৪বস্তা চোরাই মালামাল উদ্ধার করা হয়।

নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামন সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারী চোর চক্রের সদস্যরা নোয়াখালী, ফেনী ও কুমিল্লাসহ বিভিন্ন জেলা শহরের বড় বড় শপিংমলগুলোকে টার্গেট করে কাজ করতো। এরা ৭/৮জন এক সঙ্গে প্রথমে একটি দোকানে গিয়ে কোনো কর্মচারীকে টাকা দিয়ে হাত করে নিতো। পরে তাদের মধ্যে ২/৩জন দোকানের মালিক বা ম্যানেজারের সঙ্গে কথা বলে তাদের ব্যস্ত রাখতো। এই সুযোগে অন্য সদস্যরা দোকান থেকে মালামাল চুরি করে নিয়ে কেটে পড়তো।তিনি আরও জানান, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, জুতা ও কসমেটিকস ইত্যাদি। এ ঘটনায় মামলা করে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই নারী চোর চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!