1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

নারীদের উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৪ বার পড়া হয়েছে

নারীদের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে কাজ করছে বর্তমান সরকার। যার কারণে নারীরা এখন স্বাধীনভাবে সব পেশায় কাজ করতে পারছে। নারীর অগ্রযাত্রাকে সুসংহত করতে এবং এর গতি আরও বাড়াতে হলে বাধাগুলো দূর করতে হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ৮ দিনব্যাপী ‘উদ্যমী নারী এসএমই মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- পিকেএসএফ এর চেয়ারম্যান ও দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ, পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রমুখ।

তিনি আরও বলেন, সরকার ব্যাংকগুলোর কাছে সুনির্দিষ্ট করে নারী উদ্যোক্তাদের জন্য টাকা দিয়েছে। কিন্তু এই টাকা নেওয়ার সুযোগ কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক নারী উদ্যোক্তা পান না। নারীদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং অপ্সরা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে।

মেলায় চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোগতাদের তৈরি পোশাক, জামদানী শাড়ি, নকশী কাঁথা, প্রসাধন, হস্তশিল্প সামগ্রী, মৎস্য ও কৃষি শিল্পসহ বিভিন্ন প্রকার পণ্য সামগ্রীর বিপুল সহামার রয়েছে। উদ্যমী নারীরা এসব পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন।

এছাড়াও ৮ দিনব্যাপী মেলায় একদিন থাকবে সেমিনার। এতে দেশবরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!