1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

নামাজ না পড়লে বেতন কাটা হবে, তুলে নেয়া হলো সেই নোটিশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

গত ৯ ফেব্রুয়ারি জারি করা নোটিশে কারখানার ব্যবস্থাপনায় নিয়েজিত কর্মকর্তাদের জন্য মসজিদে গিয়ে তিন ওয়াক্ত নামাজ আদায় বাধ্যতামূলক করে দেওয়া হয়। নোটিশে নিজেদের কক্ষে জায়নামাজ বিছিয়ে নামাজের অভ্যাস পরিবর্তন করে কারখানার মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নামাজ পড়া বাধ্যতামূলক করে দেওয়া সেই নোটিশ প্রত্যাহার করে নিয়েছে গাজীপুরের মাল্টিফ্যাবস নামে পোশাক কারখানাটি।

কারখানাটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অ্যাডভোকেট আবু শিহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গতকাল সোমবার সমালোচনা মুখে এ নোটিশ সংশোধন করেছে তারা।

মাল্টিফ্যাবস কারখানায় নোটিশে বলা হয়েছিল, প্রতিদিন জোহর, আসর ও মাগরিব নামাজ পড়তে যাওয়ার সময় পাঞ্চ মেশিনে ফিঙ্গার পাঞ্চ করতে হবে। যদি কোনো কর্মচারী-কর্মকর্তা মাসে সাত ওয়াক্ত পাঞ্চ করেননি বলে ধরা পড়ে, তাহলে তার একদিনের বেতন কাটা হবে।

গতকাল সোমবার দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে নামাজ বাধ্যতামূলক করে দেওয়ার বিষয়টি উঠে আসে। কেউ কেউ বিষয়টির প্রশংসা করলেও অনেকেই করেছেন সমালোচনা। এরপরই নির্দেশনাটি সংশোধন করে মাল্টিফ্যাবস কর্তৃপক্ষ।

সংশোধিত নোটিশে বলা হয়, ‘নামাজের জন্য মুসলমান কর্মকর্তাদের উপস্থিতি বাড়ানোর জন্য যে নোটিশটি দেওয়া হয়েছিল তা শুধু উৎসাহ দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে বেতন কাটার কোনো উদ্দেশ্য ছিল না। ভুল করে বেতন কাটার বিষয়টি উল্লেখ করায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

মাল্টিফ্যাবস এর মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক এনামুল করিম বলেন, ‘গত ৯ তারিখের নোটিশে নামাজ পড়ার বিষয়ে বেতন কাটার যে সতর্কতা দেওয়া হয়েছিল, এটা ভুল করে দেওয়া হয়েছিল। আমরা আসলে এটা না বুঝে করেছি, এটার জন্য দুঃখিত। নামাজের যে নোটিশটা দেওয়া হয়েছে, এটা মূলত শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ তৈরির জন্য দেওয়া হয়। তবে যে কেউ নির্দিষ্ট সময়ের পড়ে নামাজ পড়তে পারবেন।’কারখানাটির পরিচালক (অপারেশন) মেসবাহ ফারুকী বলেন, ‘এ নোটিশের পরিপ্রেক্ষিতে কারখানার কোনো কর্মকর্তার বেতন কাটা হয়নি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!