
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ আওরঙ্গজেব জেবু (৫০) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছে।
আজ মঙ্গলবার রাতে উপজেলার ভাড়শো ইউনিয়ন এলাকায় এ ‘গোলাগুলিতে’ হয়। আওরঙ্গজেব মান্দা উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের নবির উদ্দিনের ছেলে।নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।