1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

ধর্ষণের শাস্তি ইনজেকশনে যৌনশক্তি হ্রাস দাবি জাপা এমপির

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার সংসদে দাবি জানিয়েছেন, ধর্ষণের শাস্তি হিসেবে আমেরিকার মতো ইনজেকশন দিয়ে যৌন শক্তি হ্রাস করার পদ্ধতি অনুসরণ করা হোক।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এসময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অধিবেশনে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, ধর্ষণের শাস্তিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পদ্ধতি চালু করেছেন। সেটা হলো ইনজেকশন দিয়ে যৌনশক্তি হ্রাসকরণ। ধর্ষকদের শাস্তির জন্য আমাদের দেশে সেই পদ্ধতি চালু করা হোক।

নুরুল ইসলাম তালুকদার বলেন, প্রতিনিয়তই ধর্ষণের হার বেড়ে যাচ্ছে। শিশু, তরুণী, মধ্যবয়সীরা ধর্ষণের স্বীকার হচ্ছে। এটা বন্ধ করতে হবে। এই ধর্ষকদের কঠোর শাস্তি দিতে হবে। ধর্ষকদের শাস্তির জন্য ইনজেকশন পদ্ধতি চালু করা দরকার। আমেরিকায় ধর্ষক ধরা পড়লে তার শরীরে ইনজেকশন দিয়ে বা রাসায়নিকভাবে যৌনশক্তি হ্রাস করে দেওয়া হয়। সেই পদ্ধতি চালু করা হোক।

এসময় তিনি এরশাদ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। অথচ তাকে কথায় কথায় স্বৈরাচার বলা হয়।

তিনি যদি স্বৈরাচার হতেন তাহলে তখন আন্দোলন হলো কীভাবে, হরতাল হলো কীভাবে। তার বিরুদ্ধে সব দল এক হয়ে আন্দোলন করে। আজ জামায়াত-বিএনপি আন্দোলন শিখলো কীভাবে। এরশাদের বিরুদ্ধে জামায়াত-বিএনপি নিয়ে এক হয়ে আন্দোলন করার কারণে তারা আন্দোলন শিখেছে। এখন আপনাদের (আ.লীগ) বিরুদ্ধে তারা আন্দোলন করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!