1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

থাইল্যান্ডে ২০ জনের হত্যাকারী সেই সেনাসদস্য গুলিতে নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

থাইল্যান্ডে এলোপাতাড়ি গুলি চালিয়ে ২০ জনের হত্যাকারী জাক্রাফান্থ থোম্মা নামে সেই সেনাসদস্যকে গুলি করে হত্যা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল শনিবার দেশটির নাখন রাচসিমা শহরে এলোপাতাড়ি গুলি চালায় ওই সেনা সদস্য। এতে ২০ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছে থাই পুলিশ।

আজ রোববার সকালে ওই বন্দুকধারী নিহত হয়েছেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন থাইল্যান্ডের গণস্বাস্থ্য মন্ত্রী আনুতিন ছার্নভিরাকুল। তিনি বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে ধন্যবাদ অবস্থার পরিসমাপ্তির জন্য। বন্দুকধারী গুলিতে নিহত হয়েছেন।’

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র কংচিপ তন্ত্রাওয়ানিত জানায়, জাক্রাফান্থ থোম্মা নামে সামরিক বাহিনীর ওই জুনিয়র অফিসার তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে সামরিক ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক চুরি করে।

ব্যাংকক পোস্টের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলাকারী ওই সেনাসদস্য সেনাবাহিনীর একটি শিবিরে প্রথমে তার কমান্ডিং অফিসারকে গুলি চালিয়ে হত্যা করেন। ওই সময় আরও দুই সেনাসদস্যকে গুলি করে স্বয়ংক্রিয় একটি রাইফেল নিয়ে পালিয়ে যান। পরে মং জেলার শপিং মলের ২১ নম্বর টার্মিনালের দিকে যেতে যেতে গুলি বর্ষণ করেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, ‘তিনি কেন এমনটি করেছেন তা আমরা জানি না। সে উন্মাদ হয়ে গেছে বলে মনে হয়।’

ফেসবুক লাইভের ক্যাপশনে লিখেন, অনেক বেশি ক্লান্ত। এই পোস্টের কিছুক্ষণ পরই ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। পরে তিনি শপিং মলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করেন ২০ জনকে।এর আগে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হামলার দৃশ্য সরাসরি সম্প্রচার করেন ওই সেনাসদস্য। শপিংমল এলাকায় হামলা শুরুর দিকে রাইফেল হাতে নিয়ে একটি সেলফি তোলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!