1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ত্রিপল মার্ডারের ঘটনায় মামলা, স্বামীকে ঘিরেই রহস্য

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখানে প্রেমবাগান এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে মার্ডারের ঘটনায় স্বামী প্রকৌশলী রকিব উদ্দিন ভূঁইয়াকে ঘিরেই রহস্য ঘনীভূত হচ্ছে।

রকিব উদ্দিনকে ধরতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাবের একাধিক টিম মাঠে নেমেছে। তাকে ধরতে পারলেই ত্রিপল মার্ডারের কাহিনী বের হয়ে আসবে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার রাতে দক্ষিণখানের প্রেমবাগান এলাকার ৮৩৮ নম্বর বাসার চতুর্থ তলা থেকে মা মুন্নী বেগম (৩৮) এবং তার দুই সন্তান ফারহান উদ্দিন (১২) ও লাইবা ভূইয়ার (৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে ময়নাতন্তকারী চিকিৎসক জানিয়েছেন, গৃহবধূ মুন্নী বেগমের (৩৭) মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি জাতীয় কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আর ভিকটিমের ১২ বছর বয়সী ছেলে ফারহান উদ্দিন ও তিন বছরের কন্যা লাইভা ভূঁইয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে তিনজনকে হত্যা করার কারণে দেহগুলোতে পচন ধরেছে।

জানা যায়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) উপ-সহকারী প্রকৌশলী রকিব উদ্দিন ভূঁইয়া ওই বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। সম্প্রতি তিনি বিটিসিএলের গুলশান কার্যালয় থেকে উত্তরা কার্যালয়ে বদলি হন। দুই সন্তানসহ স্ত্রীর মরদেহ উদ্ধারের পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তাকে ঘিরেই সন্দেহ ও রহস্য ঘনীভূত হচ্ছে। মুন্নী রাকিবের খালাতো বোন। প্রায় এক যুগ আগে তারা প্রেম করে বিয়ে করেন।

নিহত মুন্নী বেগমের ভাই সোহেল আহমেদ বলেন, বুধবার থেকে আমরা বোন ও বোনের স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। তাদের মোবাইল ফোন বন্ধ ছিল। আমরা ভেবেছিলাম হয়তো কোথাও ঘুরতে গিয়েছে। শুক্রবার খোঁজ নিতে এসে মরদেহ পাই। আমার বোন ও বোনের স্বামীর সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল বলেই জানতাম। আমরা এখনো বুঝতে পারছি না কারা এবং কেন তাদের হত্যা করলো।

উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, আমি মনে করছি, ভিকটিমের স্বামীকে খুঁজে পেলে ও তাকে জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্নের উত্তর মিলবে। পাশাপাশি সম্ভাব্য অন্য দিকগুলোও মাথায় রেখে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই তিন খুনের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

পুলিশের উত্তর বিভাগের দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুর রহমান রিয়েল বলেন, নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলা দায়ের করেছেন। আমরা খুনিকে ধরতে অভিযান চালাচ্ছি। ঘটনাটি গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে ওই নারীর স্বামী তথা দুই সন্তানের বাবার খোঁজ করা হচ্ছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের এডিসি হাফিজুর রহমান জানান, গতকাল শনিবার বিকেলে সোহরাওয়ার্দী হাসপাতালে নিহত তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সন্ধ্যার পর বনানী কবরস্থানে তাদের দাফন করা হয়। এরপর রাতে ভিকটিম মুন্নী বেগমের ভাই মুন্না বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!