1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা-১০ উপনির্বাচনে বৈধ প্রার্থী যারা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ছয় প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ বৈধতা ঘোষণা করেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, এই আসনের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের সবাইকেই আপাতত বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষিত ছয় প্রার্থী হলেন—আ.লীগের মো. শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের আব্দুর রহীম।

শাহাতাব উদ্দিন আরও বলেন, কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্রে ছোটখাটো ভুল আছে। আমরা সেগুলো নিয়ে অফিসে বসে ঠিক করে নিব। আজ রোববার বিকালে বৈধ প্রার্থীদের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে।প্রসঙ্গত, ঢাকা-১০ আসন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে ফজলে নূর তাপস পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মার্চ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!