1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

ড. কামাল বেশকিছুদিন ধরে ভাড়ায় খাটার ব্যবসা করছেন: নাসিম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেশকিছুদিন ধরে উনি ভাড়া খাটার ব্যবসা করছেন।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তির দিন তার মুক্তি দাবিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ড. কামাল হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত ওই আলোচনাসভায় ড. কামাল সরকারকে স্বেচ্ছায় বিদায় নিতে বলেন। নতুবা লাথি মেরে জনগণ সরকারকে বিদায় করবে বলেও মন্তব্য করেন। তার এই মন্তব্য তোলপাড় সৃষ্টি করেছে রাজনৈতিক অঙ্গনে। দুদিন আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ড. কামালের সমালোচনা করে বলেন, তিনি রাস্তার ভাষায় কথা বলেছেন।

বুধবার সংসদে মোহাম্মদ নাসিম বলেন, উনি (ড. কামাল) তো নিজেই দাঁড়াতে পারেন না, কীভাবে লাথি মেরে সরকার ফেলে দেবেন। ওনাকে আমরা অনেক শ্রদ্ধা করতাম, আওয়ামী লীগ ওনাকে প্রেসিডেন্ট পদে ভোট করার সুযোগ দিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে উনি ভাড়া খাটার ব্যবসা করছেন। তাই ওনাকে আর কেউ শ্রদ্ধা করেন না। জনগণ আর ওনার কথা মানে না। উনি যথেষ্ট খারাপ ভাষায় কথা বলেছেন। একেবারে বাজে ভাষায়, এটি কোনো ভদ্রলোক বলে না।

বিএনপির এমপিদের সমালোচনা করে নাসিম বলেন, সংসদে বিএনপির বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কথা বলেন উল্লেখ করে নাসিম বলেন, এরা বাইরে এক রকম আর সংসদে আরেক রকম। বাইরে এদের অন্যরকম চেহারা। আমার সন্দেহ হয়, এদের সঙ্গে বিএনপির আসল নেতৃত্বের কোনো সম্পর্ক আছে কিনা। সংসদে যখন কথা বলেন, তখন মনে হয় আওয়ামী লীগের প্রতিনিধিরাই কথা বলছেন।

মোহাম্মদ নাসিম দেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আইন আরও কঠোর করার দাবি জানান। পাশাপাশি সম্প্রতি ঢাকার দুই সিটি নির্বাচনে কম ভোট পড়ায় উদ্বেগ প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!