1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ২জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের দুজন মারা গেছেন। অসুস্থ্য হয়ে ওই পরিবারের আরও তিনজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের এ ঘটনায় এলাকা জুড়ে শুরু হয়েছে আতঙ্ক।

এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন এবং আশপাশের লোকজনকে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করেছেন।

স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ করে অসুস্থ্য হওয়ার পর মিনা বেগম চিকিৎসা নেয়ার আগেই মারা যান। পরদিন আবার হঠাৎ অসুস্থ্য পশিনা বেগম। তার চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফেরার পরও তিনিও মারা যান।

স্থানীয় এক স্কুল শিক্ষক জানান, বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ্য হয়ে মারা যান। পরের দিনই শনিবার রাতে বড়ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম অসুস্থ্যবোধ করলে স্বজনরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলে রবিবার ভোরবেলা তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর ওই পরিবারের আরো তিনজন অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক বলছেন তাদের নিবীর পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে কেউ কোনো কিছু বুঝে উঠার আগেই নিহত মিনা বেগমের মেয়ে তানজিনা আক্তার, নিহত পশিনা বেগমের শাশুরি হাজেরা খাতুন ও আলেয়া আক্তার অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে রবিবার দুপুরে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার বলেন, এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন। কী কারণে তারা মারা গেলেন এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর যারা অসুস্থ হয়ে ভর্তি আছেন তারা বর্তমানে ভাল আছেন বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!