1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

টাকা-সোনার ভাণ্ডার এনামুল-রূপনের বাড়ি!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

গতকাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ৩) এর ক্যাসিনোবিরোধী অভিযানে দুই আওয়ামী লীগ নেতার বাসা থেকে ৭৩০ ভরি সোনা ও নগদ ৫ কোটি টাকা জব্দ করেছিল র‌্যাব।

আজ মঙ্গলবার ফের রাজধানীর পুরান ঢাকায় ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিট এলাকায় আওয়ামী লীগ নেতা এনামুল-রূপনের বাসায় অভিযান চালিয়ে নগদ ২০ কোটি টাকা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া পাঁচ কোটি টাকার এফডিআরও পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, এনামুল হক ও রূপন ভূঁইয়া এই দুই ভাইয়ের বাড়িটি ছিল টাকার।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃতে গতকাল সোমবার দিনগত রাত থেকে ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে পুরান ঢাকার ওই বাসায় অভিযান চালানো হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, গভীর রাতে পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে এনামুল ও রূপন ভূঁইয়ার বাড়িতে অভিযান শুরূ করে র‌্যাব। পাঁচতলা বাড়িটির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই ২০ কোটি টাকা উদ্ধার করা হয়। লোহার ভল্টের মধ্যে এক হাজার টাকার নোটের বান্ডেলগুলো থরে থরে সাজানো ছিল।

ফ্ল্যাটের চারটি কক্ষের মধ্যে তিনটি কক্ষ থেকে পাঁচটি ভল্ট থেকে ওই টাকা উদ্ধার করা হয়। এছাড়া এনামুল ও রূপনের নামে প্রায় পাঁচ কোটি টাকার এফডিআর, বেশকিছু স্বর্ণালঙ্কার ও ক্যাসিনো সামগ্রী জব্দ করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার  জানান, ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে ওয়ারীর ওই বাসার ভল্টে রক্ষিত প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

গত সেপ্টেম্বরে শুরূ হওয়া ক্যাসিনোবিরোধী অভিযানের পর থেকেই আলোচনায় আসেন দুই ভাই এনামুল হক ও রূপন ভূঁইয়া। অভিযানের পর থেকেই তারা পলাতক ছিলেন। অবশেষে গত ১৩ জানুয়ারি রাজধানীর অদূরে কেরাণীগঞ্জ থেকে এনামুল ও রূপনকে গ্রেফতার করে সিআইডি।

স্থানীয় লোকজন জানান, এ দুই ভাইয়ের মূল পেশা জুয়া। জুয়ার টাকায় এনামুল ও রূপন কেবল বাড়ি ও ফ্ল্যাটই কেনেননি, ক্ষমতাসীন দলের পদও কিনেছেন। এনামুল ও রূপন গত ছয় থেকে সাত বছরে পুরান ঢাকায় বাড়ি কিনেছেন কমপক্ষে ১২টি। ফ্ল্যাট কিনেছেন ছয়টি।

২০১৮ সালে এনামুল গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রূপন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। তাদের পরিবারের পাঁচ সদস্য, ঘনিষ্ঠজনসহ মোট ১৭ জন আওয়ামী লীগ ও যুবলীগে পদ পান। সরকারি দলের এসব পদ-পদবিকে জুয়া ও ক্যাসিনো কারবার নির্বিঘ্নে চালানোর ঢাল হিসেবে ব্যবহার করে আসছিলেন তারা।

গত ১৮ সেপ্টেম্বর থেকে সরকার ঘোষিত শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ক্যাসিনোবিরোধী অভিযান শুরূ করে র‌্যাব। সেদিন থেকে পর্যায়ক্রমে ঢাকার ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাব, মোহামেডান, ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া স্পোর্টিং, দিলকুশা স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, গুলিস্তানের মুক্তিযোদ্ধা ক্লাব এবং কলাবাগান ক্রীড়াচক্রে ক্যাসিনোবিরোধী অভিযান চালানো হয়।

এ অভিযানে গ্রেফতার হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, শফিকুল আলম ফিরোজ, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, এনামুল হক আরমান, হাবিবুর রহমান মিজান, তারেকুজ্জামান রাজিব ও ময়নুল হক মঞ্জু, ঢাকা মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াসহ সরকারি দলের অনেক নেতা। এসময় কোটি কোটি টাকা, মাদক ও ক্যাসিনো সরঞ্জাম জব্ধ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!