1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

জাতীয় দিবসে ইংরেজির পাশে বাংলা তারিখ ব্যবহারে রুল

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ সকল জাতীয় দিবসে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারের পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান আজ রোববার এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন চূয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা মো. নস্কর আলী। রিট আবেদনের পক্ষে ‍শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন।

তিনি জানান, জাতীয় দিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলা তারিখ উপেক্ষিত থাকে। এ কারণে রিট করা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।

আইনজীবী মনিরুজ্জামান আরও জানান, রুলে ২১ ফেব্রুয়ারিসহ সব জাতীয় দিবসে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন। এক সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!