1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

ছিনতাইকালে ব্যবসায়ীকে খুন, খুনিকে হাতেনাতে ধরলেন এসআই

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কুমিল্লার চান্দিনায় তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আর তখনই পুলিশের এসআই শাহিন কাদির সাহসিকতার সঙ্গে এক ডাকাতকে ঘটনাস্থল থেকে আটক করেন। এ ঘটনায় নিহত তোফাজ্জলের শ্যালক ফয়সাল রহমান (২৮) আহত হয়েছেন।

নিহত তোফাজ্জল হোসেন (৩৫) সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার তেলকুপি গ্রামের আবু বক্কর ছিদ্দিক এর ছেলে। আহত ফয়সাল একই উপজেলার রঘুরগাতি গ্রামের লুৎফর রহমান এর ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছিনতাই কাজে ব্যবহৃত পিকআপ ও ছিনতাইকারী চক্রের ২ সদস্য গাড়ি চালক ও সহযোগী চালককে আটক করেছে পুলিশ। একই সাথে ২টি ধারালো ছুরি, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক ছিনতাইকারীরা হলো, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের নজরুল ইসলাম এর ছেলে সুজন (২৫) ও একই জেলার কোতয়ালী থানাধীন দূর্গাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রুবেল (৩৫)।

পুলিশ জানিয়েছে, তোফাজ্জল হোসেন ও ফয়সাল রহমান সিরাজগঞ্জ থেকে কাপড় এনে কুমিল্লার লাকসাম উপজেলার হকার্স মার্কেটে বিক্রি করতেন।বৃহস্পতিবার সারাদিন বেচাকেনা শেষে রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা হয় তারা। কুমিল্লা পদুয়ার বাজার এলাকায় রাত প্রায় সোয়া ১২টা পর্যন্ত অপেক্ষা করে সিরাজগঞ্জ বা ঢাকার কোনো বাস পায়নি তারা।

এরপর রাত ১২টা ২০মিনিটের সময় একটি পিকআপ তাদের সামনে দাঁড়ায়। এ সময় পিকআপে থাকা হেলপার ঢাকায় যাবে কিনা জানতে চায়। উপায়ন্তু না পেয়ে তারা পিকআপে উঠে। এ সময় পিকআপে গাড়িচালক, একজন সহযোগী চালক ও একজন হেলপার ছিল।

পিকআপটি মহাসড়কের চান্দিনার গোবিন্দপুর এলাকায় পৌঁছামাত্র গাড়ি থামিয়ে চালক ও সহযোগী চালক তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে যা কিছু আছে বের করে দেওয়ার জন্য বলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হলে গাড়ি চালক, সহকারী চালক ও হেলপারবেশী ছিনতাইকারীরা তাদেরকে ছুরিকাঘাত করে।

ওই দুই কাপড় ব্যবসায়ীকে উপর্যুপুরী ছুরিকাঘাত করে গাড়ি থেকে নামানোর সময় কুমিল্লার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস.আই) শাহিন কাদির কর্তব্য পালনে দাউদকান্দি যাওয়ার পথে ওই ঘটনার সামনে পড়েন।

এ সময় পুলিশের এস.আই শাহিন কাদিরের সাহসিকতায় এক ডাকাতকে আটক করে চান্দিনা থানা পুলিশে খবর দেন। বাকি দুই ছিনতাইকারী পিকআপ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত শ্যালক ও দুলাভাইকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তার তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রাম থেকে অপর এক ছিনতাইকারীকে আটক করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!