1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

‘চীনে কোনো বাংলাদেশি করোনায় আক্রান্ত নন’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

চীনে থাকা কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত নয় বলে দাবি করেছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

আজ বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় করোনাভাইরাসের কারণে চীন-বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

লি জিমিং জানান, এই ভাইরাস প্রতিরোধে চীন সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এখনো বাংলাদেশে থাকা কোনো চীনা নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়নি। বাংলাদেশে চীনা নাগরিকদের সাময়িকভাবে অন অ্যারাইভেল ভিসা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। এ সময় করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সার্স এবং ইবোলা ভাইরাসে মৃত্যু হার বেশি থাকলেও করোনাভাইরাসে সেই হার অনেক কম। শুধু করোনাভাইরাসেই নয়, স্বাভাবিকভাবেও অনেকে মারা যাচ্ছে। আমরা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি।

চীনা রাষ্ট্রদূত বলেন, সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা নিতে হবে। শঙ্কা নয় সচেতনতা দরকার। মানুষকে বুঝতে হবে কোনটা গুজব কোনটা সত্যি।

তিনি বলেন, চীনের প্রত্যেকটি বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। উহানে থাকা শিক্ষার্থীদের খোঁজ রাখছে সরকার। করোনাভাইরাসের কারণে চীন-বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এর প্রমাণ এখনো দুই দেশের ভ্রমণ কিংবা বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞা আসেনি।এছাড়া বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় চীন সরকার নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে আপাতত কোন চীনা নাগরিককে পাঠানো হবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!