1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

চসিকে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

গতকাল সোমবার রাতে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

মেয়র পদে শাহাদাত হোসেনসহ ছয়জন মনোনয়ন চেয়েছিলেন। অন্যরা হলেন- নগর সাধারণ সম্পাদক আবু হাশেম বক্কর, সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, সাবেক কমিশনার নিয়াজ মুহাম্মদ খান ও মহিলা নেত্রী লুসি খান।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়। সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব আরও জানান, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

‘বগুড়া-যশোর উপ-নির্বাচন’

পার্লামেন্টারি বোর্ড বগুড়া-১ আসনে এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং যশোর-৬ আসনে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দিয়েছে।

তিন মনোনীত প্রার্থীই তাদের দলের কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন। তারা নির্বাচন সুষ্ঠু করতে ভোটে সেনা মোতায়েনের দাবিও জানান।

বগুড়া-১ আসনের এ কে এম আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি দুই দফায় সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

যশোর-৬ আসনে আবুল হোসেন আজাদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি। একাদশ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন।

দলের মনোনয়ন পেতে বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে ৯ জন এবং যশোর-৬ আসনে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী আবেদন করেছিলেন। গত ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের সাংসদ আব্দুল মান্নান এবং ২১ জানুয়ারি যশোর- ৬ আসনের সাংসদ ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আসন দুইটি শূন্য হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্ধ ৯ মার্চ এবং ভোট গ্রহণ হবে ২৯ মার্চ।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন। বিএনপির স্থায়ী কমিটিই দলের পার্লামেন্টারি বোর্ড বা মনোনয়ন বোর্ড।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!