1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

চকরিয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে এক নারীসহ ৪ যাত্রী নিহত হন। এ সময় অন্তত আরও ২৫ যাত্রী আহত হন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩) একটি বাস। ওই সময় বাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদূরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হন।

বিষয়টি জানতে স্টার লাইন কক্সবাজার ঝাউতলা অফিসে মুঠোফোনে যোগাযোগ করা হলে আবুল কাশেম নামে একজন বলেন, আমি নৈশপ্রহরী। ম্যানেজার ও অন্যরা চলে গেছেন। আমাদের একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে, এটা জেনেছি। আমাদের গাড়িতে করে ফেনী ও নোয়াখালীর লোকজন বেশি যাতায়াত করেন। আজও হয়তো সেখানকার যাত্রী ছিল।

চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিসুর রহমান বলেন,  ঘটনাস্থল থেকে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। তাদের মাঝে ঝর্ণা বেগম (৩৫) নামে এক নারী যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তিনি নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। বাকিদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। অন্য দিকে আহত যাত্রীদের চকরিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহায়তায় উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, হতাহতদের উদ্ধার কাজে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের পরিচয় জানতে চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!