1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

‘ঘুষের’ ৯৩ লাখ টাকাসহ হাতেনাতে সার্ভেয়ার আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত তিন সার্ভেয়ারের বাসা থেকে ঘুষের ৯৩ লাখের বেশি টাকাসহ বিভিন্ন ব্যাংকের চেক ও নথিপত্র উদ্ধার করেছে র‌্যাব। এসময় ওয়াসিম নামে একজন সার্ভেয়ারকে আটক করা হয়। তবে কৌশলে পালিয়ে গেছে অপর দুই সার্ভেয়ার।

আজ বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার শহরের বাহারছড়া ও তারাবনিয়ারছড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ রামু ব্যাটালিয়ানের কোম্পানী অধিনায়ক মেজর মেহেদী হাসান। এছাড়া অভিযানে পালিয়ে যাওয়া অপর ২ জন সার্ভেয়ার হলেন মোহাম্মদ ফরিদ ও মোহাম্মদ ফেরদৌস।

মেজর মেহেদী বলেন, কক্সবাজারে সরকারের বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের জন্য সরকারের ভূমি অধিগ্রহণ কার্যক্রমও চলমান। এ ভূমি অধিগ্রহণকে ঘিরে সংঘবদ্ধ একটি চক্র জমির মালিকদের নানাভাবে জিম্মি করে বড় অংকের টাকা আদায়ের অভিযোগ ভুক্তভোগীদের দীর্ঘদিনের। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী বেশ কয়েকজন জমির মালিক র‌্যাবসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করে।

এসব অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ বুধবার দুপর থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ঘুষের ৯৩ লাখের বেশি টাকাসহ একজনকে আটক সম্ভব হলেও অন্য ২ জন পালিয়ে যায়। এসময় বিভিন্ন ব্যাংকের অনুকূলে বেশ কয়েকটি চেক ও নথিপত্রও উদ্ধার করা হয়।

মেহেদী বলেন, এর মধ্যে কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার একটি বাসা থেকে নগদ ৬ লাখ টাকাসহ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোহাম্মদ ওয়াসিমকে আটক করা হয়। এছাড়া বাহারছড়া এলাকায় সার্ভেয়ার মোহাম্মদ ফরিদের বাসা থেকে নগদ ৬০ লাখ টাকার বেশি এবং মোহাম্মদ ফেরদৌসের বাসা থেকে ৬ লাখ টাকার বেশি উদ্ধার করা সম্ভব হলেও র‌্যাবের উপস্থিতির টের পেয়ে তারা পালিয়ে যায়। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মেজর মেহেদী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!