1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গোয়ায় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য গোয়ায় দেশটির নৌবাহিনীর একটি যুদ্ধবিমান মিগ-২৯ বিধ্বস্ত হয়েছে।

আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে গোয়া উপকূলের কাছে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে।

টুইটারে দেয়া এক বার্তায় ভারতীয় নৌবাহিনী বলছে, গোয়া উপকূলের কাছে রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি মিগ-২৯ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, গোয়া উপকূলের ভাসকোর আইএনএস হংস ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। বিমানটি পাইলট ক্যাপ্টেন এম শেওখন্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দ্বীপক যাদব নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণ যুদ্ধবিমানটিতে এক ঝাঁক পাখি আঘাত হেনেছিল। এর ফলে বিমানের ডানপাশের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং বামপাশের ইঞ্জিন বিকল হয়। বিমানের পাইলটরা প্রশংসনীয় বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জনশূন্য জমিতে বিমানটি অবতরণ করেছেন। যে কারণে কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

গত বছরের নভেম্বরে গোয়ার ডাবোলিম থেকে উড্ডয়নের পরপরই একই ধরনের দুর্ঘটনার কবলে পড়েছিল নৌবাহিনীর অপর একটি মিগ-২৯ যুদ্ধবিমান। তারও আগে গত জুনে একটি মিগ-২৯ যুদ্ধবিমানে সমস্যা দেখা দেয়ায় গোয়া বিমানবন্দরে প্রায় ৯০ মিনিট ধরে বিমানের উড্ডয়ন এবং অবতরণ বাতিল করা হয়।গোয়া বিমানবন্দরে দেশটির সামরিক ও বেসামরিক বিমানের কার্যক্রম পরিচালিত হয়। ওই সময় নৌবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমানের জ্বালানি ট্যাংকে সমস্যা দেখা দেয়ায় উড্ডয়নের সময় রানওয়েতে আগুন ধরে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!