1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গোবিন্দগঞ্জে বাস ট্রাক সংঘর্ষ হাটুরে মা-মেয়ে নিহত : যাত্রীসহ আহত ৩০

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শেষ সীমানায় পঞ্চগড় হতে চট্রগ্রামগামী হানিফ পরিবহন ও ঢাকাগামী একই দিক থেকে আসা বাঁশ বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনায় স্থানীয় হাটুরে মা ও মেয়ে নিহত হয়েছে। ১১ ফেব্রয়ারী মঙ্গলবার রাত ১০ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ সীমান্ত এলাকা অভিরামপুর নামক স্থানে ছোট একটি বাজারে এ দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনাকবলিত স্থানটি গোবিন্দগঞ্জ উপজেলার অন্তভুক্ত । এ সংঘর্ষে যানবাহন দুটি সড়ক হতে দুরত্বে দোকানে ঢুকে যায়। এতে ৪ টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘটনাস্থলেই মেয়ে শেফালী বেগম (৪৫) নিহত হয় এবং মা রাহেলা বেওয়া (৭৫) রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১১.১৫ মিনিটে মারা যায়। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী ৫ সন্তানের জননী ও মেয়ে শেফালী বেগম ১ সন্তানের জননী। নিহত মা-মেয়ে গাড়ীর যাত্রী ছিলেন না। তারা স্থানীয় রাত সাড়ে ৯টার দিকে মা-মেয়ে অভিরামপুর বাজারের দোকানে পণ্য কিনতে আসে। এসময় বাঁশ বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দূর্ঘটনায় পড়ে দুজনে প্রান হারান ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় হতে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো-ব ১৫-৩৮০৪ ও একই দিক হতে আসা বাঁশ বোঝাই ট্রাকটি সিলেট-ট ১১-০৪৭৫ এর সংঘর্ষে এ ঘটনা ঘটে। হানিফ পরিবহনের যাত্রীদের মধ্যে কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সংঘর্ষে কবলিত উভয় পরিবহনের ড্রাইভার পলিয়ে গেলেও পরিবহন দুটি আটক করেছে পুলিশ।

হাইওয়ে থানা পুলিশের ওসির নাম্বারে যোগাযোগ করা হলে থানার এস.আই শাহিন বিষয়টি নিশ্চিত করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!