1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

গোপন বৈঠককালে আইনজীবীসহ শিবিরের ৯ কর্মী গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৪ বার পড়া হয়েছে

বগুড়ায় গোপন বৈঠক করার সময় ইসলামী ছাত্রশিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে আইনজীবীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেরার আব্দুল হাই সিদ্দিক (২৮), বনানী গন্ডগ্রামের ইউনুস আলী (২৫), দুপচাঁচিয়ার কুরাহারের জুয়েল রানা (২৮), শিবগঞ্জর আজিমপুরের দেলওয়ার হোসেন সাইদী (২৫), গাইবান্ধার মরুয়াদহ এলাকার এনামুল হক (২৫), রংপুরের গঙ্গাচড়ার তৌহিদুল ইসলাম (২২), গাইবান্ধার সুন্দরগঞ্জের আল আমিন (২৫), আদমদীঘির করইলের এ্যাড: সাইফুদ্দিন (৩১) ও নীলফামারি ডিমলার আব্দুর রহিম (২৪)।

জানা গেছে, বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ রেটিনা কোচিং সেন্টার ঘেরাও করে। পরে সেখান থেকে একজন আইনজীবীসহ ৯ জনকে  গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

অভিযানে অংশ নেওয়া সদর পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, রেটিনা কোচিং সেন্টারে কোরআন শিক্ষার নামে শিবিরের গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।শিবির নেতাকর্মী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, তারা সবাই নাশকতার জন্য গোপন বৈঠকে মিলিত হলে পুলিশ তাদের গ্রেফতার করে। রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!