1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধা-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলো ৪ প্রার্থী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচনে সর্বশেষ মোট ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাড . উম্মে কুলসুম স্মৃতি দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি জেলা নির্বাচন অফিসার গাইবান্ধা ও রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারি সেলিমা চৌধুরী,গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ সরোয়ার কবির ,পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব ও আসনটির ২ টি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এছাড়া পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন কমিশনার শাহানুর আলমের নিকট জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী রোমন জেলা ও উপজেলা জাতীয় পার্টি নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রশিদ সরকার ও সদস্য সচিব সারোয়ার হোসেন শাহিন,পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টি আহবায়ক মাহমুদুজ্জামান বাদশাসহ দুই উপজেলার জাতীয় পার্টি নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দিনে পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসে জাতীয়তাবাদি দল বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ মইনুল হাসান সাদিক কের পক্ষে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেন।

উপ নির্বাচনে অংশ গ্রহনের জন্য গতকাল ১৮ ফেব্রয়ারী জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, পলাশবাড়ী উপজেলা জাসদের সভাপতি নুরুজ্জামান প্রধানসহ জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ জাসদ মনোনীত প্রার্থী খাদেমুল ইসলাম খুদির মনোনয়নপত্র দাখিল করেন।

আজ ১৯ ফেব্রয়ারী শেষ দিন পর্যন্ত উপ নির্বাচনে অংশ গ্রহনের জন্য এ চার প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ি রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ ছিলো আজ ১৯ ফেব্রয়ারি ২০২০ বুধবার। মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রয়ারি রোববার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্রয়ারি শনিবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ ২০২০ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

উল্লেখ্য যে, গত ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন। জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান বলেন, সাদুল্যাপুরে ১১টি, পলাশবাড়ী পৌরসভা ও পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে ১৩২ টি কেন্দ্রে মোট ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছে।এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১১ হাজার ১০৮ জন ও পরুষ ভোটার ২ লাখ ৭৪৬ জন । এ নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই করছে আওয়ামীলীগ , জাতীয় পার্টি,বিএনপি ও জাসদের মনোনীত ৪ প্রার্থী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!