1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা ৩ আসনের উপ নির্বাচনে বৈধ প্রার্থী ৪ : বাতিল ১

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা ৩ আসনের ২১ মার্চের উপ নির্বাচনে ৪ জন কে বৈধ প্রার্থী ঘোষনা করে দলীয় মনেনয়নপত্র না থাকায় একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মাহবুবুর রহমান যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে বৈধ ৪ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাড . উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী রোমন (লাঙ্গল),বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ মইনুল হাসান সাদিক (ধানের শীর্ষ), জাসদ মনোনীত প্রার্থী খাদেমুল ইসলাম খুদি (মশাল) এর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।

দলীয় মনোনয়নপত্র না থাকায় জাতীয়পার্টি অপর প্রার্থী মন্জুরুল হক সাচ্ছার মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচনের তফসিল অনুযায়ি রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো গত ১৯ ফেব্রয়ারি ২০২০ বুধবার। মনোনয়নপত্র যাচাই বাছাই হলো ২৩ ফেব্রয়ারী রোববার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৯ ফেব্রয়ারি শনিবার। প্রতিক বরাদ্দ ১ মার্চ। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ ২০২০ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

উল্লেখ্য যে, গত ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন। জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান বলেন, সাদুল্যাপুরে ১১টি, পলাশবাড়ী পৌরসভা ও পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে ১৩২ টি কেন্দ্রে মোট ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছে।এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১১ হাজার ১০৮ জন ও পরুষ ভোটার ২ লাখ ৭৪৬ জন । এ নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই করছে আওয়ামীলীগ , জাতীয় পার্টি,বিএনপি ও জাসদের মনোনীত ৪ প্রার্থী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!