1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নির্যাতিতা ওই ছাত্রী বর্তমানে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার কুপতলা সাগরপাড় এলাকার হারুন-অর রশিদ ও তার লোকজনের সাথে একই এলাকার আবুল হোসেন ও তার লোকজনের মধ্যে বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে হারুন-অর রশিদ থানায় অভিযোগ দিলে থানা থেকে এএসআই রায়হান বিরোধ মিমাংসার জন্য আবুল হোসেনকে থানায় একাধিকবার ডেকে পাঠায়। কিন্তু আবুল হোসেনকে থানা পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়নি। এই ঘটনায় প্রতিবেশী আবু সাইদ তার ছেলে সুমন মিয়া হারুন-অর রশিদের পক্ষ নেয়ায় আবুল হোসেন ও তার লোকজন আবু সাইদ তার ছেলে সুমন মিয়ার উপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে গত ৮ ফেব্রুয়ারী দুপুরে আবু, আবুল হোসেন,তার ছেলে রেজাউল করিম, মশিউর রহমান, রওশন মিয়াসহ ১০/১২ জন আবু সাইদ ও তার ছেলে সুমন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলার এক পর্যায়ে রেজাউল করিম, মশিউর রহমান, রওশন মিয়া আবু সাইদের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীর উপর নির্যাতন চালায়।তারা ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থান গুলোতে কামড়ে গুরুতর আহত করে। তারা ওই ছাত্রীর হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা ছাত্রীটিকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার বলেন, পারিবারিক রাস্তা নিয়ে হামলার ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। তবে ওই ছাত্রীর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!