1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় শহীদদের স্মরণে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শুক্রবার একুশের প্রথম প্রহরে পৌর শহীদ মিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। গাইবান্ধা পৌর শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা প্রশাসক আব্দুল মতিনের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ ,গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক নেতৃত্বে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ও পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের নেতৃত্বে গাইবান্ধা পৌরসভা পরিবার পুষ্পমাল্য অর্পণ করেছেন । এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভাত ফেরি বের হয়ে সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমি শিশুদের সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, ভাষারগান এবং মাতৃভাষার উপর রচনা ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করে। দুপুরে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এছাড়া পৌর পার্ক শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি । এছাড়া শহীদ মিনার চত্বরে সন্ধ্যা ৭টায় ভাষা আন্দোলনের উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!