1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় মাকে হত্যাচেষ্টার মামলায় ছেলে আ’লীগ নেতা মতিয়ার কারাগারে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধা মাকে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমানকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার ১৯ ফেব্রুয়ারী গাইবান্ধা আমলী আদালতের (সাদুল্যাপুর) বিচারক রমেশ কুমার দাগা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মতিয়ার রহমান গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। মতিয়ার সাদুল্যাপুরের রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের মৃত্যু আসমত উল্লা সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাড. ইস্তেকুর রহমান জানান, ‘হত্যাচেষ্টায় মায়ের করা মামলায় জামিনের আবেদন করে আদালতে আত্মসমপর্ণ করেন মতিয়ার ও তার ভাই-ভাতিজাসহ ছয়জন। উভয় পক্ষের শুনানি শেষে মতিয়ারের জামিন আবেদন নামঞ্জুর করে অন্যদের জামিন দেন বিচারক। পরে বিকালে মতিয়ারকে জেলা কারাগারে পাঠায় পুলিশ। এর আগে এ মামলায় মতিয়ারের ভাই মোস্তফা কালামকে ১৭ ফেব্রুয়ারি গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।’

তিনি আরও জানান, পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে মা ও বোনদের সঙ্গে মতিয়ারসহ ভাইদের দ্বন্দ্ব চলছে। এ নিয়ে প্রায়ই বৃদ্ধা মাকে গালিগালাজ, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াসহ হুমকি এমনকি মারধরও করে তারা। এক পর্যায়ে গত বছরের ডিসেম্বরে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মতিয়ারসহ চার ছেলে ও নাতিসহ সাতজনের বিরুদ্ধে গাইবান্ধা আমলী আদালতে মামলা দায়ের করেন মজিতন নেছা। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!