1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে ২৭ ফেব্রয়ারী বৃহস্পতিবার স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিআইবি’র কনিষ্ট প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোয়াফেল আহমেদ খান। গাইবান্ধা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রশিক্ষণ গ্রহণকারী ৩৫ জন সাংবাদিককে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল মতিন। প্রশিক্ষণ পরিচালনা করেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমস্ এর প্রদায়ক জুলফিকার আলি মাণিক, টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক এবং এনটিভির সাবেক নির্বাহী প্রযোজক সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন ও পিআইবি’র কনিষ্ট প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। প্রশিক্ষণের তৃতীয় দিনে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের ধরণ, প্রবণতা ও বিশ্বাসযোগ্যতা, অপরাধ বিষয়ক অনুসন্ধানমূলক প্রতিবেদন, প্রতিবেদন তৈরীর ক্ষেত্রে করণীয় এবং অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরীর ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ শাহাবুদ্দিন।

উল্লেখ্য, তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে গাইবান্ধা জেলায় কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা এবং অজানা বিষয়গুলোকে জানানো হয়। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে জেলার কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মানসম্পন্ন অনুসন্ধানমূলক প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করা এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করে তোলা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!