1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

খালেদা-তারেকের স্বার্থ রক্ষায় কাজ করে বিএনপি: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৭ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয় জনগণের নয়, দলটি কাজ করে খালেদা জিয়া আর তারেক রহমানের স্বার্থ রক্ষায়। দলটি জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করে না।

তিনি বলেন, ‘তারা জনগণের স্বার্থে কাজ করে- তাদের বক্তব্য-বিবৃতিতে মনে হয় না। তাদের সমস্ত কথাবার্তা খালেদা জিয়ার জামিন, স্বাস্থ্য এবং মাঝে মধ্যে তারেক জিয়া প্রসঙ্গে। তাদের সমস্ত কথাবার্তা, আন্দোলন, মানববন্ধন সবকিছু এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে।’

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

খালেদা জিয়ার জামিন যেন দিয়ে দেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আদালত জামিন দেবে কি দেবে না সেটি আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোনো বক্তব্য নেই।

তথ্যমন্ত্রী বলেন, আমি মনে করি খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত আসামি।বিষয়টিকে তারা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন, তারা বলার চেষ্টা করছেন, খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে আটকে রাখা হয়নি। আটকে রাখা হয় তখন- যখন কাউকে যদি রাজনৈতিক কারণে আটক করা হয়, তখন সেটি আটকে রাখা হয়। কিন্তু তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে শাস্তি ভোগ করছেন। এখানে বিএনপি ভুলটা করছে। এসব বক্তব্যে বলা-ই যায়, দলটি আসলে জনগণের নয়, দলটি হচ্ছে খালেদা জিয়া আর তারেক রহমানের।

মন্ত্রী বলেন, উচ্চ আদালতে তারা ইতোপূর্বে আপিল করেছিলেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে। নিম্ন আদালত তাকে ৫ বছর সাজা দিয়েছিলেন। উচ্চ আদালত সাজা বাড়িয়ে ১০ বছর করেছিল। এখন উচ্চ আদালত তাকে জামিন দেবে কি দেবে না সেটি উচ্চ আদালতের বিষয়। কয়েকটি মামলায় কিন্তু তিনি জামিনে আছেন। এখানে সরকারের কিছু করণীয় নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!