1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

খালেদার জন্য প্যারোলের আবেদন করলে বিবেচনা করা হবে: কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের বিষয় নয়, এটি আদালতের বিষয়। তবে তারা (বিএনপি) প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করলে সরকারি বিধিবিধান অনুসারে বিবেচনা করা হবে।

তিনি বলেন, বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, বিএনপি কোন পথে হাঁটছে? আন্দোলন নাকি মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি? বিএনপির কোনো কোনো নেতা বলছেন, আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করবেন। আবার কেউ বলছেন, তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে প্যারোলে মুক্তি চান।

আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে সাম্প্রতিক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে এ পাল্টা প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের বিষয় নয়, এটি আদালতের বিষয়। তবে তারা (বিএনপি) প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করলে সরকারি বিধিবিধান অনুসারে বিবেচনা করা হবে বলেও জা‌নিয়েছন তিনি।

মন্ত্রিসভায় সামনে আর কোনো রদবদল হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভা একটা রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি একটা রদবদল হয়েছে। তাই খুব তাড়াতাড়ি মন্ত্রিসভায় আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম। যেহেতু রদবদলটা এই মুহূর্তে হয়েছে পারফরম্যান্স বা গতির জন্য। সেখানে নতুন করে মেজর কোনো পরিবর্তন বা সম্প্রসারণ এই মুহূর্তে হবে না। এটা হয়তো আরও পরে হতে পারে।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা ডিমোশন প্রমোশনের কোনো বিষয় না। মন্ত্রী মন্ত্রীই। মন্ত্রণালয় মন্ত্রণালয়ই। গৃহায়ণ মন্ত্রী তিনি যে মন্ত্রণালয়টা পেয়েছেন সেটাতো এখন গুরুত্বপূর্ণ। মাছের আয়ের ক্ষেত্রে আমাদের পজিশন অনেক হাই। সেদিক থেকে বিচার করলে এই মন্ত্রণালয়কে খাটো করে দেখা যায় না।

মন্ত্রী আরও বলেন, কাজের গতির জন্য সম্প্রসারণটা হচ্ছে। হয়তো আমি যে স্থানে আছি প্রধানমন্ত্রী মনে করছেন আমাকে অন্য আরেকটা স্থানে দিলে পারফরম্যান্সটা আরও ভালো হবে। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!