1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

কেনিয়ায় পদদলিত হয়ে ১৪ শিশুর মৃত্যু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

কেনিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে বাসায় ফেরার সময় পদদলিত হয়ে অন্তত ১৪টি শিশু মারা গেছে।

গতকাল সোমবার বিকালে রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমাঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সময় প্রায় ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর ক্লাস থেকে বের হয়ে বাসায় ফেরার সময় পদদলনের ঘটনাটি ঘটে।

বিবিসির খবরে এমন তথ্য জানা গেছে। কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্তান হারানো খুব বেদনাদায়ক। যেসব বাবা-মা সন্তান হারিয়েছেন, তাদের সমবেদনা।

এ ঘটনায় আহত আরও প্রায় ৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা সংকটজনক। আহত কিছু শিশুকে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

তবে কীভাবে এই পদদলনের ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কার হওয়া যায়নি। স্থানীয় পুলিশ কমান্ডার ডেভিড কাবেনা বলেন, ঘটনার বিষয়ে একটি তদন্ত করা হবে।কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সরু একটি সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামার সময় সেটি ভেঙে পড়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!