
মক্কা নগরীর মসজিদে হারাম তথা পবিত্র কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববীতে সেলফি তোলা নিষিদ্ধ করেছেন হারামাইন কর্তৃপক্ষ। কিছু মানুষের সেলফি তোলার জন্য অন্যান্য দর্শনার্থীদের সমস্যার কারণে হারামাইন ওয়াশ শারিফাইন কর্তৃপক্ষ এমন ফরমান জারি করেছে। সেখানে কাউকে সেলফি তুলতে দেখলেই দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল বাজেয়াপ্ত করবে।
মুসলিমদের এ পবিত্র স্থানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে ইসরাইলের এক ইহুদি ধর্মযাজক প্রবেশ করে এবং সেলফি তুলে। সে সময় সৌদি সরকার এ সেলফির কারণে চরম বিতর্কের মাঝে পড়ে যায়।
ইসরাইলের ধর্মযাজকের সেলফির ঘটনার পর এক তুর্কী দম্পতির নিয়ত ছিল পবিত্র নগরী মক্কা ও মদিনায় যাওয়ার। তারা সেখানে গিয়ে ভিডিও করে তা প্রকাশ করে। আর এতে আরো চরম বিতর্কের মুখে পড়ে হারামাইন কর্তৃপক্ষ।
এছাড়া বিভিন্ন সময় সেলফির কারণেই বিতর্কের মুখোমুখি হয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সে কারণেই সেলফিতে এমন নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
২০১৭ সালে সেলফি তোলার বিষয়ে সর্বপ্রথম নিষেধাজ্ঞা জারি হলেও নতুন করে এটি আলোচনায় এসেছে।
চলতি মাসেই এটি বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এজন্য এ মাসের প্রথম সপ্তাহে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
হজ ও ওমরায় গিয়ে অনেক মুসল্লি সেলফি তুলে থাকেন। এজন্য অন্যান্য হজ যাত্রীদের নানা রকমের সমস্যা পড়তে হয়। এ ছাড়া বিভিন্ন সময় সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে।
সে কারণে এবার পবিত্র নগরীতে সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে হারামাইন কর্তৃপক্ষ।
জানা গেছে, নির্দিষ্ট এই স্থানগুলোতে কাউকে সেলফি তুলতে দেখলেই দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মোবাইলফোন বাজেয়াপ্ত করে নেবে।