1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

করোনা আতঙ্কে সৌদি প্রবেশ সাময়িক স্থগিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক আরব নিউজ এবং সৌদি গেজেট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ করে।

চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৬৭ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬৩ জন।

মঙ্গলবার চীনে নতুন করে আরও ৪০৬ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৫২ জন। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৬৪ এবং মৃত্যু হয়েছে দুই হাজার ৭১৫ জনের।

চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ পর্যন্ত এক হাজার ১৪৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন কমপক্ষে ১১ জন।গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!