1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

করোনা আক্রান্ত সন্দেহে চীন ফেরত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসলিশন বিভাগে তাজদীদ হোসেন নামে ২৫ বছর বয়সী চীন ফেরত এক বাংলাদেশি শিক্ষার্থীকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে এখনও পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।

আজ শনিবার দুপুরে ওই যুবককে তার বাবা রংপুর মেডিকেল কলেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে আসেন। এরপরই হাসপাতালে হৈ-চৈ পড়ে যায়।

ওই শিক্ষার্থী নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগজ্ঞের মোতালেব হোসেন এর ছেলে। সে গত ২৯ জানুয়ারি চীন থেকে বাড়িতে ফিরেছেন। আসার পর গ্রামের বাড়িতে ছিলেন বলে পরিবার জানিয়েছে।

ওই শিক্ষার্থীর স্বজনরা জানান, তাজহীদ হোসেন শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ বোধ করেন। তিনি যেহেতু চীন থেকে এসেছেন সেহেতু আশঙ্কা থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রথমে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা বিশেষ কোনো সমস্যা দেখতে পাননি।

রংপুর মেডিকেলের সহকারী পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন জানান, ‌তার গায়ে জ্বর নেই। তবে করোনাভাইরাসের সিম্পটম দেখা যাচ্ছে। তার গলা ও বুকে ব্যথা রয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে এ ভাইরাস সার্সের ভয়াবহতাকেও ছাড়িয়েছে। চীনে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭২২ জন এবং আক্রান্ত হয়েছে মোট ৩৪ হাজার ছাড়িয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!