1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

করোনাভাইরাস নিয়ে সুখবর…

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৯ বার পড়া হয়েছে

করোনাতে মৃত্যুর মিছিল কছুতেই কমছেই না। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ১১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৭২৫ জন।

কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে কাজ করে যাচ্ছেন ভাইরোলজিস্টরা। আর তাদের সফল হতে লাগবে আরও ১৮ মাস!

এমন খবরের মধ্যেই যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির এক বিজ্ঞানী দাবি করেছেন, ১৮ মাস নয়, আগামী এক মাসের মধ্যেই প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের সম্ভাবনা রয়েছে।

ইতালিতে এক গবেষণাগারে এই প্রতিষেধক প্রস্তুতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন কয়েকজন বিজ্ঞানী।

প্রতিষেধক গবেষণা প্রতিষ্ঠান জেনার ইনস্টিটিউটের প্রফেসর সারাহ গিলবার্ট জানিয়েছেন, এ নিয়ে বেশ কয়েকজন বিজ্ঞানী কোভিড-১৯ বিস্তার রোধে দ্রুত কাজ করছেন। শিগগিরই এই প্রতিষেধক প্রস্তুত করা হবে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে প্রতিষেধকটির অন্তত এক হাজার ডোজ ব্যবহার করা হবে।

উল্লেখ্য, বিজ্ঞানীদের এই দলটিই ২০১২ সালে ছড়িয়ে পড়া মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাস মোকাবেলায় গবেষণা করছিলেন। সেই অভিজ্ঞতাকেই এখন কাজে লাগাচ্ছেন তারা।

এ বিষয়ে প্রফেসর সারাহ গিলবার্ট বলেন, কভিড-১৯ ও মার্স একই গোত্রের ভাইরাস। তাদের আচরণ ও প্রার্দুভাবের বৈশিষ্ট্যও এক। তাই মার্স নিয়ে করা পরীক্ষার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এখানে সফল হব।

এতো দ্রুত ভাইরাসটির প্রতিষেধক কীভাবে বানানো সম্ভব, গিলবার্ট বলেন, কভিড-১৯ এর প্রতিষেধক প্রস্তুতে দেড় বছর সময় লাগবে বলে ধারণা করা হলেও আমরা বেশ কয়েকটি ধাপ দ্রুত অতিক্রম করেছি। তা হলো অন্য সব করোনাভাইরাসের ক্ষেত্রে ভালো কাজ করে এমন প্রযুক্তি ব্যবহার করে আমরা ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ জন্য প্রস্তুত হওয়ার সময় কমিয়েছি। এটি যত দ্রুত সম্ভব শেষ করতে আমাদের সঙ্গে কাজ করছে অ্যাডভেন্ট।

ইতালির গবেষণাগারের ওই প্রফেসরের এমন বিবৃতিতে অনেকটা আশার আলো দেখছে বিশ্ব।

ইতোমধ্যে এই ভাইরাস বিশ্বের অন্তত ২৮ দেশে ছড়িয়ে পড়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার নতুন করে মারা গেছেন ১০৮ জন। আক্রান্ত হয়েছেন ৩৪৯ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২০৯ জন। সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭২৫ জন।

তাই শিগগিরই এর প্রতিষেধক পাওয়া না গেলে এর ক্ষতি সীমা ছাড়াবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ডেইলি মেইল

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!