1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় আটক ৫

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে পাঁচজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে কয়েকজন আক্রান্ত হয়ে মারা গেছেন- বিভিন্ন ফেসবুক গ্রুপ ও কথিত নিউজ পোর্টালের মাধ্যমে এই গুজব ছড়ানো হচ্ছিল। দৈনিক খবর, টুইটবাংলা ডটকম, অন্য আলো নামে তিনটি ফেসবুক পেজ এবং শেখ রানা ও এম এ হাসনাত জামিল নামে দুটি ফেসবুক আইডিতে এই গুজব ছড়ানো হয়। এ কারণে ফেসবুক পেজ এবং আইডি সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

গত বৃহস্পতিবার রাতে ঢাকার আরামবাগ, মগবাজার ও রমনা থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ বলছে, তারা নিজেদের ভুল স্বীকার করে সব ভুয়া খবর ইতিমধ্যে তুলে নিয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে আর কোনো ভুয়া তথ্য ছড়াবে না বলেও লিখিতভাবে পুলিশকে জানিয়েছেন তারা।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত কমিশনার মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের মনিটরিং টিম যখন দেখেছে যে সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়ানো হচ্ছে, তখন আমরা কয়েকটি সোর্স বের করি। এরপর আমরা তাদের ডেকে এনে বুঝিয়েছি, কাউন্সেলিং করেছি যে, তাদের এ ধরনের আচরণে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। এর পরিণতি কতটা খারাপ হতে পারে। তারা নিজেদের ভুল স্বীকার করে বলেছে, ওই পোস্টগুলো তারা তুলে নেবে এবং নিজেদের ভুল স্বীকার করে পোস্ট দেবে।’

বিভিন্ন ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ ও নিউজ পোর্টালের মাধ্যমে এই গুজবগুলো ছড়ানো হয়েছে বলেও জানান তিনি।

নাজমুল ইসলাম বলেন, কয়েকটি অনলাইনে এমনও বলা হয়েছে যে, বাংলাদেশের মুন্সীগঞ্জে একই পরিবারের দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে সাইবার ক্রাইম ইউনিট মুন্সীগঞ্জে খোঁজখবর নিয়ে জানতে পারেন, এ ধরনের খবরের কোনো ভিত্তিই নেই।

ভুয়া খবর ছড়ানোর কারণ জানতে চাইলে আটক দুজন পুলিশকে যুক্তি দেখান যে, মানুষ ভয় পেয়ে আরও সচেতন হবে, সে জন্যই তারা এসব মনগড়া খবর প্রচার করেছে, যোগ করেন তিনি।

মো. নাজমুল ইসলাম আরও বলেন, ‘আসলে তাদের সাইবার ক্রাইম বা সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহারের সঠিক জ্ঞান ছিল না। এজন্য আমরা তাদের বুঝিয়েছি বা সফট পুশ করেছি। কিন্তু এরপরও যদি দেখি একই কাজ তারা করছেন, তাহলে আমরা শক্ত অবস্থানে যাব। তখন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।’

তবে বাংলাদেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে সরকারের পক্ষ থেকেই সেই খবর জানানো হবে। তাই তার আগে কোনো মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত কমিশনার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!