1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

ওমানে প্রাইভেটকার চাপায় নিহত ৪ বাংলাদেশি

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬১ বার পড়া হয়েছে

ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। বিষয়টি নিশ্চিত করেছে ওমানের বাংলাদেশ দূতাবাস।

গতকাল রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাজধানী মাস্কাট থেকে ৩০০ কিলোমিটার দূরে আদম নামক এলাকায় প্রাইভেটকার চাপায় এ হতাহতের ঘটনা ঘটে। গাড়িটির চালক ছিলেন একজন নারী।

নিহত চারজনের মধ্যে দুজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তেলিবিল ইউনিয়নের শহিদ আলীর ছেলে সবুর আলী (৪০) ও একই উপজেলার হাজিপুর ইউনিয়নের বাইলেরপাড় গ্রামের মুসলেম আলীর ছেলে মো.লিয়াকত আলী (৪৫)।

নিহত অপর দুই বাংলাদেশির পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া আহত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।

দূতাবাস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজ শেষে একটি বাইপাস সড়ক ধরে একসঙ্গে বাইসাইকেল চালিয়ে ফেরার পথে আদম আল বুসাঈদি নামক স্থানে পেছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত হন।

গাড়ির চালক ছিলেন ওমানি এক নারী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আদম হাসপাতালের মর্গে নিয়ে যায়। আহত ব্যক্তিকে নেজুয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।স্থানীয় থানা পুলিশ বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি অবহিত করলে দূতাবাসের সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম আজ সোমবার সকালে সেখানে পৌঁছায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!