1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

ইরানি হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১০৯

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ৮ জানুয়ারি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে আহত মার্কিন সেনার সর্বশেষ সংখ্যা ১০৯’র বেশি বলে জানা গেছে। এসব সেনার সবাই ব্রেইন ইনজুরিতে ভুগছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এবং রয়টার্সসহ পশ্চিমা অনেক গণমাধ্যম এ খবর দিয়েছে। এসব গণমাধ্যমের খবরে বলা হয়েছে- এ পর্যন্ত ১০৯’র বেশি মার্কিন সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে। আমেরিকার এমন একজন সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন যিনি এ সম্পর্কে বিশেষ খবর রাখেন।

৮ জানুয়ারি হামলার পর মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানে হামলায় কোনো সেনা আহত কিংবা নিহত হয় নি। কিন্তু কিছু দিন পর প্রথমে ১১ জন সেনা আহত হওয়ার কথা স্বীকার করা হয়। তারপর ৩৪ জন এরপর ৫০ জনের কথা স্বীকার করা হয় এবং এখন বলা হচ্ছে ব্রেইন ইনজুরিতে ভুগছে ১০৯’র বেশি সেনা।

সিএনএন বলছে, পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা গত মাসে জানিয়েছিলেন যে, ব্রেইন ইনজুরিতে ভোগা সেনার সংখ্যা বেড়েই চলতে পারে কারণ ইরানি হামলার সময় আইন আল-আসাদ ঘাঁটিতে ২০০ সেনা অবস্থান করছিল। এসব সেনার কিছু ইউরোপে এবং কিছু আমেরিকায় ফেরত নেয়া হয়েছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ব্রেইন ইনজুরিকে তিনি মারাত্মক কোনো শারীরিক ক্ষত বা আঘাত বলে মনে করেন না। সে সময় তিনি ইরাকে মার্কিন সেনাদের গুরুতর আহত হওয়ার কথা অস্বীকার করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসমস্ত মন্তব্য প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি নিজে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। প্রেসিডেন্ট ট্রাম্প এখন সেনাদের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন বিশেষ করে যারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় ইরাকে ছিল এবং প্রেসিডেন্ট এখন সেনাদের আহত হওয়ার ধরণ সম্পর্কে বুঝতে পেরেছেন।”এদিকে, ট্রাম্পের এই লাগামহীন মন্তব্যের কারণে অবসরপ্রাপ্ত সেনাদের প্রভাবশালী সংগঠন ভিএফডাব্লিউ ট্রাম্পকে ক্ষমা চাওয়ার দাবি করেছে। এ সংগঠনের কর্মকর্তা উইলিয়াম শ্মিৎজ বলেন, “আমরা আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের নারী ও পুরুষ সেনা সদস্যদেরকে বিভ্রান্ত করার জন্য ক্ষমা চাইবেন।” উইলিয়াম শ্মিৎজ মার্কিন সেনাদেরকে আমেরিকায় ফেরত আনার দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!