1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

‘ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিতে একসাথে কাজ করতে হবে’

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৮ বার পড়া হয়েছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারনেটের পজেটিভ অর্থাৎ নিরাপদ ব্যবহার নিশ্চিতে সকলে মিলে কাজ করতে হবে উল্লেখ করে বলেন, কোন বিষয়ে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পূর্বে এর ভালমন্দ দিক ভাবতে হবে। জ্ঞান আহরন ও জ্ঞানের বিশাল দুনিয়াতে প্রবেশ করতে ইন্টারনেটের বিকল্প নেই। তিনি মেধা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বকে জয় করতে হবে।

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি’র মিলনায়তনে ‘নিরাপদ ইন্টারনেট দিবস-২০২০’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং অনলাইন সেফটি ফর চিলড্রেন সার্টিফিকেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী দ্রুত যোগাযোগের জন্য ইন্টারনেট অপরিহার্য উল্লেখ করে বলেন ডিজিটাল ডিভাইজ ব্যবহারের বিষয়ে বাবা ও মায়েদের গুরু দায়িত্ব পালন করতে হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কিছু পোস্ট করা, ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো এবং গ্রহণের পূর্বে যাচাই বাছাই করে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। তিনি ইন্টারনেটের নিরাপদ ব্যবহার ও তথ্যপ্রযুক্তির অপব্যবহারের বিষয়ে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

প্রতিমন্ত্রী বলেন সমগ্র বাংলাদেশ জুড়ে এই কোর্সে অংশগ্রহণকারী ১০ লাখ স্কুল শিশু নিরাপদ ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত সনদ পাবে। আগামি এক বছরের মধ্যে, যা কেবল তাদের অনলাইন অভিজ্ঞতাকেই নিরাপদ করবে না, দেশকেও নিয়ে যাবে একটি অনন্য বিশ্ব রেকর্ডের দ্বারপ্রান্তে।

পরে প্রতিমন্ত্রী অনলাইন সেফটি ফর চিলড্রেন সার্টিফিকেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দিবসটি উপলক্ষে আয়োজিত প্রশ্ন উত্তর পর্বে ৫জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে ৩০ হাজার করে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

প্যানেল আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেইসবুকের ইন্ডিয়া, সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া’র হেড অব পলিসি প্রোগ্রামস সেলি তাকরাল; বাংলাদেশ পুলিসের সাইবার ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মুন্নিশাহা। এছাড়া আইসিটি বিভাগ ও এর আওতাধীন দপ্তর/সংস্থা এবং ইউনিসেফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনলাইন বিষয়ক ক্রমবর্ধমান সমস্যা ও প্রবণতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০০৪ সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!