1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

আমাদের শেষ শিশুটিও ভারতের বিরুদ্ধে লড়াই করবে: ইমরান খান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের আজাদ কাশ্মীরে এক সমাবেশে দেয়া বক্তৃতায় ইমরান খান এ সতর্কবার্তা উচ্চারণ করেন।

কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের মিরপুর শহরে অনুষ্ঠিত একটি সমাবেশ ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য তুলে ধরে সে সম্পর্কে মোদিকে সতর্ক করেন।

নরেন্দ্র মোদি সম্প্রতি বলেছেন, ‘পাকিস্তানকে ধুলায় মিশিয়ে দিতে ভারতের সামরিক বাহিনীর ৭-১০ দিনের বেশি সময় লাগবে না।

মোদির এ বক্তব্যের জবাবে ইমরান খান বলেন, ‘আপনি ইতিহাস খুঁজে দেখুন, তাতে আপনার দাবি মিথ্যা প্রতিপন্ন হবে।’

ইমরান খান বলেন, যারা এ ধরনের অহংকার করেছে ইতিহাসের পাতায় তাদের পরাজয় লেখা হয়েছে। এসময় তিনি হিটলার এবং নেপোলিয়ানের বাহিনীর রাশিয়া অভিযানের ব্যর্থতার কথা তুলে ধরেন। এছাড়া, মার্কিন বাহিনীর আফগানিস্তান ও ভিয়েতনামে পরাজয়ের কথাও উল্লেখে করেন ইমরান খান।

ভারতের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে সম্বোধন করে ইমরান খান আরো বলেন, ‘আপনাদের দুজনের জন্য আমার বার্তা হচ্ছে গত ৫ আগস্ট আপনারা ভুল করেছেন। আপনারা শুধু এটুকু মনে রাখুন যে, ২০ কোটি পাকিস্তানি নাগরিকের শেষ শিশুটি-ও তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে। কীভাবে যুদ্ধ করতে হয় আমরা তা আপনাদেরকে দেখাবো।

আমাদের সামরিক বাহিনী সুসংগঠিত ও অভিজ্ঞ। আমাদের জনগণ আল্লাহকে ভয় করে, মৃত্যুকে নয়। যদি আপনারা ভুল ধারণা করে থাকেন যে, হিন্দুত্ববাদী ভোটারদের ওপর ভরসা করে পাকিস্তানের বিরুদ্ধে যা খুশি তাই করবেন তাহলে সেটি হবে আপনাদের শেষ ভুল।’এর আগে গত মাসে ভারতের সামরিক বাহিনীর প্রধান বলেছিলেন, যদি ভারতের সংসদ নির্দেশ দেয় তাহলে তার সেনারা পাকিস্তানের দখলে থাকা আজাদ কাশ্মীর দখল করতে যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!