1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

আমাদের কিছু একটা করা উচিত ছিল: মির্জা আব্বাস

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস বলেছেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগ র‌্যাব-পুলিশ দিয়ে হানা দিয়েছে। আমাদের সংগঠনটা কি সেখানে এতই দুর্বল যে আমরা কিছুই করতে পারলাম না। আমাদের কিছু একটা করা উচিত ছিল।

আজ রবিবার নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপি সমর্থিত কাউন্সিলরদের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ডিএসসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলটির স্থায়ী কমিটির ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা আবদুস সালাম, আব্দুস সালাম আজাদ, রফিক সিকদার, শিরিন সুলতানা, কাজী মফিজুর রহমান প্রমুখ আরও উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, আমরা এমন কোন সংবাদ পেলাম না যে, ওখানে কিছু একটা হয়ে গেছে, হয় নাই। সুতরাং আমাদের সংগঠনটাকে আমাদের জন্য আমাদের নেত্রীর জন্য আরও সুন্দর ও সুসংগঠিত করতে হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমি আমার এলাকায় দেখেছি, যারা নির্বাচনে জিতে যাচ্ছে সেই লোকগুলোর ফলাফল স্থগিত রেখে ৪-৫ ঘণ্টা পরে ২-৪ ভোটে, ১১ ভোটে হারিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ জনগণ যে ভোট দিয়েছে আওয়ামী লীগ সেটা জনগণের কাছে প্রকাশ করে নাই।

ঢাকার প্রভাবশালী এই বিএনপি নেতা বলেন, প্রধানমন্ত্রী যেভাবে ক্ষমতায় আছে তেমনি জবরদস্তি ভাবে মেয়র ক্ষমতায় আছে। আমাদের মেয়র ইশরাক জনগণের মেয়র। আমাদের মনোনীত কাউন্সিল প্রার্থীরা জনগণের কাউন্সিল।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে- এ সমস্ত মেয়র, কাউন্সিলর যারা জনগণের ভোটে নয় তাদের সকলকেই এখন আমাদের সমীহ করার প্রয়োজন নাই। বরং আমি মনে করি- আমাদের যে মেয়র, কমিশনার তাদের মানুষ সালাম দিবে আর অন্যদের গায়ে থুথু ফেলবে। আমরা জনগণের ম্যান্ডেড পেয়েছি কিন্তু সরকার ঘোষণা দেয় নাই। আমরা নির্বাচিত হয়েছি কিন্তু সরকার ঘোষণা দেয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!