1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

আজ প্রকাশিত হচ্ছে বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থ

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

অমর একুশে বইমেলা উদ্বোধনের পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’ তৃতীয় গ্রন্থটির আজ মোড়ক উন্মোচন করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবারের অমর একুশে বইমেলা উৎসর্গ করা হয়েছে। আর এ বইমেলাতেই বাংলা একাডেমি গ্রন্থটি প্রকাশ করছে।

বাংলা একাডেমির পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও বইটির সংস্করণ থাকবে।

জালাল আহমেদ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে কেন্দ্র করে আমাদের সব আয়োজন। এবারের অমর একুশে বইমেলা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুকে। মার্চে মুজিববর্ষ শুরু হতে যাচ্ছে। বছর জুড়ে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে ১০০টি গবেষণাধর্মী বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে একটি হলো বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন, যেটি কিনা প্রথমদিন থেকেই মেলায় পাওয়া যাবে। এই বইসহ ৩০টি বই প্রকাশ করা হবে মেলাতেই। বাকি বইগুলো আগামী দুই বছরে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।’

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি জানান, ‘আমার দেখা নয়া চীন’বইটির গ্রন্থস্বত্ব থাকছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরোরিয়াল ট্রাস্টের’ নামে। বইয়ের ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বইটি সম্পাদনা করেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।’

প্রসঙ্গত, এর আগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ নামে আরও দুইটি বই প্রকাশিত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!