1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

আগের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে পুলিশের সক্ষমতা: আইজিপি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, পুলিশের সক্ষমতা আগের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। তাই অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হচ্ছে।

আজ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালসহ মহান মুক্তিযুদ্ধে ও কর্তব্যরত অবস্থায় নিহত বীর পুলিশ সদস্যদের স্মৃতি সম্বলিত ‘চেতনায় অম্লান’ স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আইজিপি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন ।

এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান ময়মনসিংহস্থ পুলিশের বিভিন্ন ইউনিট, রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। যখন আপনারা দেখেন বা মনে করেন অভিযান থেমে গেছে কিন্তু আসলে থেমে থাকে না। সেই সময়টায় আমরা তথ্য সংগ্রহ করি, যাচাই-বাছাই করি। সুতরাং যাদেরকে গ্রেফতার করা হচ্ছে ও টাকা উদ্ধার হচ্ছে, তাদের বিরুদ্ধে সঠিক অভিযোগ এবং তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!