1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে লোহাগড়া-নড়াইল সড়কের টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বদর খন্দকারকে (৪০) কুপিয়ে আহত করা হয়।

নিহত বদর খন্দকার লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য। তার পরিবারের ধারণা, গ্রামে আধিপত্য বিস্তরের জের ধরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বদর খন্দকার মোটরসাইকেলে করে তার ইটভাটা থেকে বাড়ি ফিরছিলেন। টি- চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চারজন তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমনা খানম বলেন, ধারাল অস্ত্রের কোপে ওই ব্যক্তির বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতের কবজি ও দুই পায়েই হাঁটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে অচেতন অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি ধারাল দা, মুঠোফোন, একটি খালি কালো ব্যাগ ও দুটি স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!