1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

অশুভ শক্তিকে পরাজিত করুন : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

জননিরাপত্তা নিশ্চিতের জন্য অশুভ শক্তিকে পরাজিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সততা, সাহস ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আপনারা অশুভ শক্তিকে পরাজিত করতে সততা, সাহস ও আন্তরিকতার সাথে কাজ করবেন এটাই আমাদের আশা।’

গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার ও ভিডিপি’র ৪০তম জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

‘বাংলাদেশ এখন বিশ্বের সাথে শান্তি বজায় রাখতে সক্ষমতা অর্জন করেছে’ উল্লেখ করে শেখ হাসিনা আনসার ও ভিডিপি সদস্যদের দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ‘আমরা সবাইকে নিয়ে (দেশের উন্নয়ন) কাজ করার সুযোগ তৈরি করেছি। আপনাদেরও এখানে অনেক দায়িত্ব রয়েছে। আপনারাও দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারেন।’

এসময় দেশের বৃহত্তম বাহিনী আনসার ও ভিডিপিকে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করলে আমার মনে হয় সেই দিন খুব বেশি দূরে নয়, যখন বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

এর আগে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ আনসার ও ভিডিডি একাডেমির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ। পরবর্তীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সাহসিকতা ও কল্যাণমুলক কাজের স্বীকৃতি হিসেবে ১৪৩ জন আনসার ও ভিডিপি সদস্যকে আট ধরনের পদক তুলে দেন শেখ হাসিনা। পদকগুলোর মধ্য রয়েছে বাংলাদেশ আনসার পদক, রাষ্ট্রপতি’র আনসার পদক, বাংলাদেশ ভিডিপি পদক, বাংলাদেশ আনসার সেবা পদক, রাষ্ট্রপতি’র আনসার সেবা পদক, বাংলাদেশ ভিডিপি সেবা পদক এবং রাষ্ট্রপতি’র ভিডিপি সেবা পদক। সূত্র : ইউএনবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!