1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

অপরাধকারীদের আওয়ামী লীগে স্থান হবে না: কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধকারীদের আওয়ামী লীগে স্থান হবে না। অপরাধীর কোনো ক্ষমা নেই। এরই ধারাবাহিকতায় পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পাপিয়া গ্রেফতার হয়েছেন।

তিনি বলেন, অতীতে কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নিজের দলের অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে গেছে। তাদের অপরাধের কোনো বিচার হয়নি। কিন্তু শেখ হাসিনা নিজের দল থেকেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। কেউ অপরাধ করলে, সে পার পাবে না। তার অপরাধের বিচার হবে। পার পাবে না। আমরা নিজের ঘরের অপরাধীকেও ক্ষমা করছি না।

আজ বুধবার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সংগঠক মাহমুদুস সামাদ, কেএম শহীদুল্লাহ প্রমুখ।

শিশু-কিশোরদের বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবার থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তোমাদের বিশ্বের কোনো বরেণ্য ব্যক্তির আদর্শ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। তোমাদের সামনে বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। বঙ্গবন্ধুর মতো এত সৎ, সাহসী নেতা আর বাংলাদেশে জন্মগ্রহণ করেননি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিশ্বের তিনজন সৎ, পরিশ্রমী প্রধানমন্ত্রীর মধ্যে একজন। বঙ্গবন্ধু পরিবারের প্রতিনিধি সদস্য শিক্ষিত, মেধাবী। তাই তোমাদের বঙ্গবন্ধু পরিবারের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে।

বিডিআর হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নতুন করে বিচার করতে গেলে কেঁচো খুঁজতে সাপ বেরিয়ে যাবে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার সারা দুনিয়ায় এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এত দ্রুত বিচার দুনিয়ার ইতিহাসে কোথাও হয়নি। মির্জা ফখরুল সাহেব বলেছেন, তারা ক্ষমতায় এলে নতুন করে বিচার করবেন। ফখরুল সাহেব নতুন করে বিচার করতে গেলে কেঁচো খুঁজতে সাপ বেরিয়ে যাবে।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়া সকাল ৭টায় বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন কোনো হদিস নেই। যিনি দুপুর ১২টার আগে ঘুম থেকে উঠেন না, তিনি এত সকালে কোথায় গেলেন। ভোর ৫টা থেকে তারেক রহমানের সঙ্গে ১১ বার ফোনে কথা হয়েছিল। কি কথা হয়েছিল, এসব বেরিয়ে আসবে নতুন করে বিচার করতে গেলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!