
বরগুনার পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল চাপরাশিকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার বেলা ১২টার দিকে পাথরঘাটা থানা পুলিশ তাকে গ্রেফতারের পর পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আালতে পাঠানো হয়। আদালতের আদেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত যুবলীগ নেতা রাসেল মৃত মিন্টু চাপরাশির ছেলে।
জানা গেছে, যুবলীগ নেতা রাসেল ও রুশিয়া পরকীয়ার টানে প্রথমে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর পাশের উপজেলা তালতলী পালিয়ে যায়। সেখানকার উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে রুশিয়ার স্বামী খলিলুর রহমান তাকে ঘরে তুলে নেন। এরপর গত ৭ জানুয়ারি রাসেল ও রুশিয়া আবারো পালিয়ে যান।
এরপর রুশিয়ার স্বামী খলিলুর রহমান পাথরঘাটা থানায় সাধারণ ডায়রি ও পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে মামলা দায়ের করেন। পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক হাকিম সুব্রত মল্লিক বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত যুবলীগ নেতা রাসেল চাপরাশির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।