
আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
আজ শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসে এ ঘোষণা দেন।
রানা দাস গুপ্ত বলেন, ৩০ তারিখে কোনো নির্বাচন মেনে নেয়া হবে না; প্রতিরোধ করা হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নিতে হবে ইসিকে।
এছাড়া ২২ জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং ২৭ জানুয়ারি গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে সরস্বতী পূজার দিনে সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা।