1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

‘১৯৫ দেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা করা হবে’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর প্রায় ১৯৫টি দেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে।

আজ শুক্রবার বেলা ১১টায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যকরি পরিষদের এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল আমিন কোতোয়াল প্রমুখ।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আগামী ১৭মার্চ উদযাপিত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় ১৯৫টি দেশে একই সাথে পালন করা হবে জন্মশতবার্ষিকী।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, বাংলাদেশের কথা বলতে হলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেসে উঠবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু’র জন্ম না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধুর জন্ম এ দেশে হয়েছিল বলেই পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকার উদয় হয়েছে। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমাদের জন্য এক অনন্য প্রাপ্তি। আমরাও গর্বিত যে সেই মহান নেতার জন্মশতবার্ষিকী পালন করার সুযোগ পেয়েছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!