1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গাইবান্ধায় দলিত সম্প্রদায়ের মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে উত্তম চন্দ্র দেবনাথ নামে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে গলাকেটে হত্যায় জড়িত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

আজ ৬ জানুয়ারী বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন গাইবান্ধা জেলা শাখার ব্যানারে আয়োজনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করে তারা। মানববন্ধনে সংগঠনের নেতা কর্মী ও জেলার দলিত সম্প্রদায়ের লোকজনসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেয়।

আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। দিলীপ বাসফোরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অবলন্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সমাজ সেবক জাহাঙ্গীর কবির তনু, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের নীলফামারি জেলা সভাপতি শাওন ভুইমালি,জেলা বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক খিলন রবিদাস, সংগঠনের সদর উপজেলা সভাপতি সুনীল রবিদাস, ফুলছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক বিপুল রবিদাস, দিপলাল, লাল চান রবিদাস, জিতু রবিদাস,নয়ন ভুইমালি প্রমূখ।

এ সময় বক্তরা অবিলম্বে উত্তম চন্দ্র দেবনাথ হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। এর আগে গত ৩১ ডিসেম্বর সন্ধায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে উত্তম চন্দ্র দেবনাথকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!