1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

স্মার্টফোন আসক্তি কমাতে অভিনব উপায়

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

 

বর্তমানে স্মার্টফোন ছাড়া থাকা অসম্ভব। ফোনের চার্জ কমে গেলে বা ফোন থেকে দূরে থাকার কথা ভাবলে মনে হয় জীবনটাই না চলে যাবে। কিন্তু অতিরিক্ত ফোন আসক্তিতে তৈরি হয় একাধিক সমস্যা। আর সেই সমস্যা থেকে রেহাই দেওয়ার জন্য গুগল নিয়ে এল তিনটি নতুন অ্যাপ্লিকেশন।

ENVELOPE, ACTIVITY, BUBBLES ও SCREEN STOPWATCH নামের এই অ্যাপ্লিকেশন গুলি আপাতত ANDROID ফোনে চলবে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে এই পদক্ষেপের ফলে কিছুটা হলেও লাগাম দেওয়া যাবে স্মার্ট ফোন ব্যবহারে।

সম্প্রতি android police নামের একটি ওয়েবসাইটে এই পদক্ষেপের খবর সামনে এসেছে। envelope অ্যাপ ব্যবহার করতে হলে কাগজে তা প্রিন্ট করে খামের মত ফোনের উপরে জড়িয়ে ফেলতে হবে। তার পরে শুধু ফোন ধরা যাবে এবং ডায়াল করা যাবে নম্বর। ক্যামেরা ব্যবহারের জন্য রয়েছে নয়া পদ্ধতি। আপাতত শুধু GOOGLE PIXEL 3A ফোনে ব্যবহার করা যাবে এই অ্যাপ।

এছাড়াও রয়েছে ACTIVITY BUBBLE এবং SCREEN STOPWATCH নামের দুটি অ্যাপ। এই দুটি অ্যাপ কয়েকটি ফোনে কাজ করবে। ওয়ালপেপার পরিবর্তন করে এই দুই অ্যাপ ব্যবহার করা যাবে। ACTIVITY BUBBLE এ ওয়ালপেপার পরিবর্তন করলে স্মার্টফোনে নতুন ওয়ালপেপার চলে আসবে। প্রতিবার ফোন আনলক করলে একটি করে বাবল যোগ হবে। এভাবেই সে ব্যবহারকারীদের সতর্ক করবে ফোন ব্যবহার নিয়ে।

একই ভাবে কাজ করবে SCREEN STOPWATCH। এতে ব্যবহারকারীরা কতক্ষণ ধরে ফোন ব্যবহার করবে তা জানা যাবে। যা স্মার্টফোন আসক্তি কমাবে বলে মতামত বিশেষজ্ঞদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!