1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

সেনা প্রধানের সাথে নেপালের সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা আজ মঙ্গলবার সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং দ্বিপাক্ষিক প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন সহায়তার বিষয়ে আলোচনা করেন। একই দিনে নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা নৌ বাহিনী ও বিমান বাহিনী প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, সফরকারী প্রতিনিধিদল আজ ঢাকা সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ পরিদর্শন করেন।

আগামীকাল প্রতিনিধি দল গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পরিদর্শন করবেন। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!